This content was last updated on: Wednesday, September 3, 2025 at 05:56 AM

Wage Earners Welfare Board Membership

Content: Pages

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ গ্রহণকারীগণ নিম্নবর্নিত সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেঃ

  1. কার্ডধারী প্রবাসে মৃত্যুবরণ করলে মৃতদেহ দেশে প্রেরণে সহায়তা প্রদান;
  2. বৈধভাবে বিদেশ গমনকারী মৃত কর্মীর পরিবারকে ৩.০০(তিন) লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান;
  3. বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনের জন্য বিমানবন্দর হতে এ্যাম্বুলেন্স সেবা প্রদান;
  4. বিমানবন্দর হতে মৃতের স্বজনদের নিকট মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ নগদ ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার টাকা) সহায়তা প্রদান;
  5. বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের শ্রম কল্যাণ উইং এর মাধ্যমে প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা প্রদান;
  6. অসুস্থ ও বিপদগ্রস্থ প্রবাসীদের দেশে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান;
  7. প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান;
  8. দেশে অধ্যয়নরত প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি ও উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান;
  9. দেশে প্রবাসী ও তাঁর পরিবারকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান;

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ পাওয়ার প্রক্রিয়াঃ

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.wewb.gov.bd) সদস্য নিবন্ধন আইকনে ক্লিক করে অনলাইনে সকল তথ্য দিয়ে আবেদন করা যাবে। অনলাইনে করা আবেদনপত্রটি প্রিন্ট করে, পাসর্পোট, ভিসা/ ওর্য়াক পারমিট এর কপি এবং ফি জমা প্রদানের প্রমানপত্র এবং ফেরত খামসহ সহ বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার ঠিকানায় প্রেরণ করতে হবে।

ফি জমা প্রদানের নিয়মঃ

কার্ড ফি: 50 অস্ট্রেলিয়ান ডলার

(১) পোষ্টাল মানি ওর্ডার/ বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার অনুকুলে ইস্যূকৃত ব্যাংক চেক / EFTPOS(শুধুমাত্র হাইকমিশনে প্রযোজ্য) অথবা

(২) সরাসরি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে

Account Name: Bangladesh High Commission
BSB: 032719
Account No: 178168
Bank Name: Westpac

Accessibility

Download Screen Reader